কসবার কুটি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বালু স্তুপ করে বায়ুদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তিনজনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কালামুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। স্তুপ করে রাখা বালু ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
কসবার কুটি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বালু স্তুপ করে বায়ুদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তিনজনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কালামুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। স্তুপ করে রাখা বালু ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন