গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোঃ রেজাউল হক খান। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর ২০২৬) গোপালগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার ও সালামি প্রদান করা হয়। অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক খান গোপালগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত হাউস গার্ড দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত ডিআইজি জেলা পুলিশের প্রকিউরমেন্ট, লজিস্টিকস ও অ্যাসেট ম্যানেজমেন্ট-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশের দাপ্তরিক কার্যক্রম, সরঞ্জামাদি সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনার সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।
আরও পড়ুন, মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এ সময় পুলিশি সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন অতিরিক্ত ডিআইজি। তিনি জেলা পুলিশের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সরঞ্জাম ও সম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পুলিশের দৈনন্দিন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল রাখতে সরঞ্জাম ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা এবং সরকারি সম্পদের যথাযথ সংরক্ষণ ও ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের বাস্তব চিত্র পর্যালোচনা, বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত ডিআইজির এ পরিদর্শনের মাধ্যমে গোপালগঞ্জ জেলা পুলিশের প্রকিউরমেন্ট, লজিস্টিকস ও অ্যাসেট ম্যানেজমেন্ট কার্যক্রমে আরও পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আধুনিক, সুশৃঙ্খল ও দক্ষ করে তুলতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বিষয় : গোপালগঞ্জ অতিরিক্ত ডিআইজি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬