দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর
শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর
ছবি: শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর

গাজীপুরের শিল্পাঞ্চলে দুই দিনের বিরতির পর আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরের পর কোনাবাড়ী, জরুন, কাশিমপুর ও কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ, কর্মবিরতি ও ভাঙচুরে জড়িয়ে পড়েন। এ সময় কোনাবাড়ীর জরুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের একটি কারখানায় ব্যাপক ভাঙচুর ও কর্তৃপক্ষের লোকজনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্ধ্যার দিকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। দুপুরের দিকে কোনাবাড়ীর জরুন এলাকায় মন্ডল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। পরে বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। স্থানীয় সূত্রের দাবি, বেলা ৩টার দিকে মন্ডল গ্রুপের কিছু শ্রমিক জরুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের একটি কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে কারখানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কয়েক হাজার শ্রমিক কারখানাটিতে ভাঙচুর চালান এবং কর্তৃপক্ষের কয়েকজনকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এদিকে কাশিমপুর থানাধীন নয়াপাড়া ও জিতার মোড় এলাকায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো—কটন ক্লাব বিডি লিমিটেডের ইউনিট-১ ও ইউনিট-২, এমা সিনটেক্স লিমিটেড, তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড, মাল্টি ফ্যাবস লিমিটেড, মুনটেক্স ফেব্রিক্স লিমিটেড, কাইজার নিট ওয়্যার লিমিটেড, আলীম নিট বিডি লিমিটেড, এলিয়েন্ট টেক্স লিমিটেড, মাইমুন কমপ্লেক্স, ইসলাম নিট ওয়্যার লিমিটেড এবং ডেলটা নিট কম্পোজিট লিমিটেড। এর মধ্যে কটন ক্লাব বিডি ও আলীম নিট বিডি মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান। অন্যদিকে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা সকালে কাজে যোগ দিলেও দুপুরের দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ বেলা ১১টা ২৫ মিনিটের দিকে সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা থেকে বের হয়ে যান। এপেক্সে ছুটি ঘোষণার পর একই গ্রুপের ভান্নারা-মৌচাক এলাকার জেনিথ ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরাও কর্মবিরতি পালন করেন। পরে তাঁদের একাংশ কারখানা থেকে বের হয়ে ভান্নারা-মৌচাক বাজার এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা বেতন বৃদ্ধিসহ ১৪ দফা দাবি তুলে ধরেন।

আরও পড়ুন, গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান, কর্মক্ষেত্রে এক শ্রমিকের মৃত্যুর ঘটনার ব্যাখ্যা ও বিচার, শ্রমিকদের মারধর ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হারুন ও মহিবুল্লাহর বিচার এবং তাঁদের কারখানার দায়িত্বে না রাখা। এ ছাড়া কোনো শ্রমিককে ছাঁটাই না করা, কারখানার চিকিৎসাকেন্দ্র ২৪ ঘণ্টা চালু রাখা, এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু, ছুটির টাকা পূর্ণ পরিশোধ এবং ছুটি নিলে হাজিরা বোনাস না কাটার দাবি জানিয়েছেন তাঁরা। অন্য দাবির মধ্যে রয়েছে সুপারভাইজার ও কর্মকর্তাদের দুর্ব্যবহার বন্ধ, মানবসম্পদ বিভাগের ছুটি-সংক্রান্ত আচরণে পরিবর্তন, শ্রমিক প্রতিনিধি ও অংশগ্রহণকারী কমিটির (পিসি) সদস্যদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া, হাজিরা বোনাস এক হাজার টাকা এবং টিফিন বিল ৪০ টাকা নির্ধারণ। শ্রমিকদের অভিযোগ, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভাগের কিছু কর্মকর্তার আচরণ সন্তোষজনক নয়। এসব দাবির সমাধান না হওয়া পর্যন্ত উৎপাদনকাজ বন্ধ রাখার কথাও জানিয়েছেন তাঁরা। এ ছাড়া চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ রোববারের জন্য ছুটি ঘোষণা করে। এতে দুপুরের পর কালিয়াকৈর, কোনাবাড়ী, জরুন ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের প্রভাব ছড়িয়ে পড়ে। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ রোববারের জন্য ছুটি ঘোষণা করেছে। কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, চামড়াজাত পণ্য উৎপাদনকারী কারখানার মজুরি কাঠামোর সঙ্গে বিজিএমইএর আওতাধীন পোশাক কারখানার মজুরি কাঠামোর পার্থক্য রয়েছে। এপেক্স ও জেনিথ ফুটওয়্যারের শ্রমিকরা আগে থেকেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। জেলা প্রশাসন সূত্র জানায়, দুপুরের পর বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি ও কারখানায় ছুটি ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শিল্পাঞ্চলের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মজুরি বোর্ডের সুপারিশ এবং মালিক-শ্রমিকের সম্মতির ঘোষণার পর শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। এতে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসছিল। তবে দুই দিনের বিরতির পর রোববার দুপুর থেকে আবারও পোশাক ও জুতাশিল্পের কারখানায় আন্দোলন শুরু হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আপাতত স্বস্তি ফিরেছে।

বিষয় : গাজীপুর শ্রমিক বিক্ষোভ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x