রংপুরের গংগাচড়ায় দুঃস্থ ও অসহায় ২৫ পরিবারের মাঝে বিনামূল্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জন ও আয় বৃদ্ধির লক্ষ্যে দুঃস্থ উন্নয়ন সংস্থা—ডাসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নিয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।রংপুরের গংগাচড়া উপজেলার ডাক্তারপাড়া।এখানে দুঃস্থ উন্নয়ন সংস্থা—ডাসের উদ্যোগে আয়োজন করা হয় বিনামূল্যে ছাগল বিতরণ ও মতবিনিময় সভা।মঙ্গলবার সকাল ১১টায় সংস্থাটির সম্মেলন কক্ষ ও অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন উপকারভোগীর প্রত্যেককে দেওয়া হয় দুটি করে ছাগল।সব মিলিয়ে বিতরণ করা হয় ৫০টি ছাগল।আয়োজকদের লক্ষ্য—ছাগল পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর বাড়তি আয়ের সুযোগ তৈরি করা এবং তাদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা।ছাগল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা।তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন, সাতক্ষীরায় চিকিৎসককে অপহরণ করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃআবতাবুজ্জামান বিশেষ অতিথি হিসেবে ছিলেন ,নুরুল ইসলাম সরদার, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা ,আহসান হাবিব রবু, এডহক নিবাহী কমিটির সদস্য, নজরুল ইসলাম নিবাহী পরিচালক ইনসাফ,রংপুর, সাখয়াত হোসেন সোহাগকো অডিনটর, প্রগতি ব্যামাগার রংপুর চঞ্চল মামুদ ,সাংবাদিকঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুঃস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. চাঁদ মিঞা।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন—বিএনএফ, ঢাকার সহযোগিতায় এবং দুঃস্থ উন্নয়ন সংস্থা—ডাসের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে এ কর্মসূচি।“একটি ছাগল থেকে ভবিষ্যতে আরও ছাগল উৎপাদন করে পারিবারিক আয় বাড়ানোর সুযোগ রয়েছে। আর সেই লক্ষ্যেই গংগাচড়ায় ২৫ পরিবারের হাতে তুলে দেওয়া হলো ৫০টি ছাগল। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
বিষয় : কর্মসূচি অসহায় ছাগল বিতরণ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন