দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় অসহায়দের জন্য ২১টি ঘর নির্মাণের উদ্বোধন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অসহায় ও গৃহহীন মানুষের জন্য ২১টি আধুনিক সুবিধাসম্পন্ন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ‘সীডস অফ সাদকাহ’ পরিচালিত শেল্টার প্রজেক্টের অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের উদ্বোধন করা হয় রবিবার বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের পশ্চিম মনিরাম গ্রামে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা করেন।আরও পড়ুন, রূপসীপাড়া স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ - বললেন সাবেক মেম্বার বারেকজানা গেছে, প্রকল্পের আওতায় গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া, আলমবিদিতর, বড়বিল, বেতগাড়ী, নোহালী ও কোলকোন্দ ইউনিয়নে পর্যায়ক্রমে এসব ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ এবং সংযুক্ত বাথরুমের সুবিধা, যা বসবাসকে আরও নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানবিক করে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, বাসস্থান মানুষের মৌলিক অধিকার। সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। ‘সীডস অফ সাদকাহ’র এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”আরও পড়ুন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশতিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোয় সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হলে বৈষম্য কমে একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, মিডিয়া সেল প্রধান আশরাফুল আলম, ইউনিয়ন মানবকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গঙ্গাচড়া উপজেলা সভাপতি সোয়াইবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য টেকসই ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাসস্থান নিশ্চিত করা হবে, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গঙ্গাচড়ায় অসহায়দের জন্য ২১টি ঘর নির্মাণের উদ্বোধন