সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। উপজেলার বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়াসহ ২৩ গ্রামের মুসল্লিরা প্রতি বছরের মতো এবারও সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।আরও পড়ুন, ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার করল র্যাব-৫সকাল ৮টায় গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে ৮টায় নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়া এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, কোরবানির স্বপ্ন ভেঙে চুরমার: এক রাতেই চুরি হলো দম্পতির পালিত গরুগিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি খন্দকার রিয়াজউদ্দীন মাস্টার জানান, তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে থাকেন। ঈদ জামাত উপলক্ষে মুসল্লিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।আরও পড়ুন, অলস স্বভাবের ষাঁড়, নাম তার ‘কমিশনার’অন্যদিকে, নয়াপুর গ্রামের জামে মসজিদের ইমাম কামরুজ্জামান বলেন, প্রায় ২০টি পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও তারা আজ ঈদুল আজহা পালন করছেন।