দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

ফতুল্লার গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যই মারা গেছেন। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা সায়মা।হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণের পর থেকে পর্যায়ক্রমে পরিবারের সবাই মারা গেছেন।এর আগে বৃহস্পতিবার সকালে মারা যায় সাত বছরের শিশু মুন্না। একই দিন দুপুরে মারা যায় তার বড় বোন মুন্নি। বুধবার সন্ধ্যায় মারা যায় আরেক সন্তান কথা।

আরও পড়ুন , শরীয়তপুরে ব্যতিক্রমী সাফল্য, ছাদেই আঙুর বাগান গড়ে তরুণের স্বপ্ন জয়

শিশুদের বাবা মো. কালাম মারা যান বিস্ফোরণের দিন সোমবার সকালে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দম্পতি ও তাদের তিন সন্তান গুরুতর দগ্ধ হন।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ফ্ল্যাটে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে।এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, নিয়মিত গ্যাসলাইন তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

আরও  পড়ুন , ট্রাক ডিপোতে রাতের জুয়ার আসর, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৩ জনকে কারাদণ্ড

বিষয় : নারায়ণগঞ্জ গ্যাস বিস্ফোরণ পাঁচজনের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ফতুল্লার গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যই মারা গেছেন। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা সায়মা।হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণের পর থেকে পর্যায়ক্রমে পরিবারের সবাই মারা গেছেন।এর আগে বৃহস্পতিবার সকালে মারা যায় সাত বছরের শিশু মুন্না। একই দিন দুপুরে মারা যায় তার বড় বোন মুন্নি। বুধবার সন্ধ্যায় মারা যায় আরেক সন্তান কথা।

আরও পড়ুন , শরীয়তপুরে ব্যতিক্রমী সাফল্য, ছাদেই আঙুর বাগান গড়ে তরুণের স্বপ্ন জয়

শিশুদের বাবা মো. কালাম মারা যান বিস্ফোরণের দিন সোমবার সকালে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দম্পতি ও তাদের তিন সন্তান গুরুতর দগ্ধ হন।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ফ্ল্যাটে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে।এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, নিয়মিত গ্যাসলাইন তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

আরও  পড়ুন , ট্রাক ডিপোতে রাতের জুয়ার আসর, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৩ জনকে কারাদণ্ড

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x