দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

শরীয়তপুরে ব্যতিক্রমী সাফল্য, ছাদেই আঙুর বাগান গড়ে তরুণের স্বপ্ন জয়

ছাদেই আঙুর বাগান গড়ে তরুণের স্বপ্ন জয়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের আকালবরিশ এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে মঈন ২০২২ সালে ইউটিউব দেখে শখের বসে আঙুর চাষ শুরু করেন।প্রথমদিকে ফলন এলেও স্বাদে টক হওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। তবে হতাশ না হয়ে নতুন পরিকল্পনা নিয়ে আবারও শুরু করেন।পরবর্তীতে ২০২৪ সালে তিনি প্রায় ১৫০০ স্কয়ার ফুট ছাদের ওপর পরিকল্পিতভাবে একটি আঙুর বাগান গড়ে তোলেন। এতে তিনি বাইকুনু, ডিকসন, ইকোলো ও ভ্যালেসসহ প্রায় ৪৫ জাতের আঙুরের চারা সংগ্রহ করেন।নিয়মিত পরিচর্যা ও পরিশ্রমের ফলে ২০২৫ সালের শেষ দিকে তিনি সফলতা পান।

আরও  পড়ুন ,ট্রাক ডিপোতে রাতের জুয়ার আসর, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৩ জনকে কারাদণ্ড

 বর্তমানে এই ছাদ বাগান থেকে আঙুর ও চারা বিক্রি করে মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছেন তিনি।স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রতিবেশী জয়নাল খাঁন বলেন, ছাদে এত আঙুর গাছ ও ফল তিনি আগে দেখেননি। মঈনের দেখাদেখি এখন অনেক যুবকও আঙুর চাষে আগ্রহী হচ্ছে।অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এ ধরনের চাষে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তি ও অনলাইন শিক্ষার মাধ্যমে কৃষিতে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, যা দেশের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আরও  পড়ুন , ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে স্বর্ণ লুট, রাজমিস্ত্রি গ্রেপ্তার

বিষয় : সাফল্য আঙুর বাগান তরুণের স্বপ্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে ব্যতিক্রমী সাফল্য, ছাদেই আঙুর বাগান গড়ে তরুণের স্বপ্ন জয়

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের আকালবরিশ এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে মঈন ২০২২ সালে ইউটিউব দেখে শখের বসে আঙুর চাষ শুরু করেন।প্রথমদিকে ফলন এলেও স্বাদে টক হওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। তবে হতাশ না হয়ে নতুন পরিকল্পনা নিয়ে আবারও শুরু করেন।পরবর্তীতে ২০২৪ সালে তিনি প্রায় ১৫০০ স্কয়ার ফুট ছাদের ওপর পরিকল্পিতভাবে একটি আঙুর বাগান গড়ে তোলেন। এতে তিনি বাইকুনু, ডিকসন, ইকোলো ও ভ্যালেসসহ প্রায় ৪৫ জাতের আঙুরের চারা সংগ্রহ করেন।নিয়মিত পরিচর্যা ও পরিশ্রমের ফলে ২০২৫ সালের শেষ দিকে তিনি সফলতা পান।

আরও  পড়ুন ,ট্রাক ডিপোতে রাতের জুয়ার আসর, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৩ জনকে কারাদণ্ড

 বর্তমানে এই ছাদ বাগান থেকে আঙুর ও চারা বিক্রি করে মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছেন তিনি।স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রতিবেশী জয়নাল খাঁন বলেন, ছাদে এত আঙুর গাছ ও ফল তিনি আগে দেখেননি। মঈনের দেখাদেখি এখন অনেক যুবকও আঙুর চাষে আগ্রহী হচ্ছে।অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এ ধরনের চাষে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তি ও অনলাইন শিক্ষার মাধ্যমে কৃষিতে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, যা দেশের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আরও  পড়ুন , ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে স্বর্ণ লুট, রাজমিস্ত্রি গ্রেপ্তার

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত