দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে স্বর্ণ লুট, রাজমিস্ত্রি গ্রেপ্তার

ফেনীর শর্শদিতে নির্মাণাধীন ভবনে বালুর স্তূপের নিচে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার দুই দিনের মধ্যেই প্রধান অভিযুক্ত রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।পিবিআই জানায়, ঋণের কিস্তির টাকা জোগাড় করতেই স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল ইসলাম হত্যার কথা স্বীকার করেছেন।ঘটনাটি ঘটে গত ১২ মে বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পশ্চিম জোয়ারকাছাড় এলাকায়।

আরও  পড়ুন , অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ, হাসপাতালে রোগীর মৃত্যু

 প্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী রিনা আক্তার নির্মাণাধীন ভবনে পানি দিতে গেলে তাকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।পরে মরদেহ ভবনের মেঝেতে থাকা বালুর স্তূপের নিচে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর থেকে সে পলাতক ছিল।তদন্তে নেমে পিবিআই চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি এলাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিহতের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পিবিআই জানায়, হত্যার পর নিহতের কানের স্বর্ণের দুল বিক্রি করে ১৫ হাজার ৫০০ টাকা নেয় আসামি।

আরও  পড়ুন , ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিষয় : হত্যা প্রবাসীর স্ত্রী স্বর্ণ লুট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে স্বর্ণ লুট, রাজমিস্ত্রি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ফেনীর শর্শদিতে নির্মাণাধীন ভবনে বালুর স্তূপের নিচে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার দুই দিনের মধ্যেই প্রধান অভিযুক্ত রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।পিবিআই জানায়, ঋণের কিস্তির টাকা জোগাড় করতেই স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল ইসলাম হত্যার কথা স্বীকার করেছেন।ঘটনাটি ঘটে গত ১২ মে বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পশ্চিম জোয়ারকাছাড় এলাকায়।

আরও  পড়ুন , অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ, হাসপাতালে রোগীর মৃত্যু

 প্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী রিনা আক্তার নির্মাণাধীন ভবনে পানি দিতে গেলে তাকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।পরে মরদেহ ভবনের মেঝেতে থাকা বালুর স্তূপের নিচে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর থেকে সে পলাতক ছিল।তদন্তে নেমে পিবিআই চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি এলাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিহতের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পিবিআই জানায়, হত্যার পর নিহতের কানের স্বর্ণের দুল বিক্রি করে ১৫ হাজার ৫০০ টাকা নেয় আসামি।

আরও  পড়ুন , ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত