দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

ত্বকী হত্যার ১৩ বছরেও বিচার না হওয়ায় রাজধানীতে প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পার হলেও বিচারপ্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় ‘ত্বকী সমাবেশ’ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা, গান, নাটক, পেইন্টিং ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন, ঈদ সামনে, জমে উঠছে রাজধানীর বড় পশুর হাট

সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, ত্বকী হত্যাকাণ্ডের দীর্ঘ বিচারহীনতা দেশের বিচারব্যবস্থা ও নাগরিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তাদের মতে, সময়মতো বিচার হলে অনেক সহিংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো। আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা বলেন, ত্বকী হত্যার বিচার দাবিতে দীর্ঘ ১৩ বছর ধরে আন্দোলন চললেও তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়া উদ্বেগজনক।

আরও পড়ুন, ‘দেড় মাসেও বিচার নেই’, রামিসার বাড়িতে নিশাতের বাবার কান্না

শিল্পী অরূপ রাহী বলেন, অতীতের অনেক সহিংস ঘটনার মতো ত্বকী হত্যার বিচারও দীর্ঘসূত্রতায় আটকে আছে। তিনি দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, বিচারহীনতা মানুষের আইনের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে এবং সমাজে ন্যায়বিচারের সংস্কৃতি দুর্বল করছে। মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান বলেন, দীর্ঘ সময় লাগলেও ন্যায়বিচারের দাবি থেকে সরে আসা যাবে না, আন্দোলন অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন, ঢাকার উন্মুক্ত স্থান রক্ষায় কঠোর পদক্ষেপ চায় আইপিডি

সমাবেশের সূচনা হয় সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর পরিবেশনার মাধ্যমে। এতে উদীচী শিল্পীগোষ্ঠী, নাট্যদল বটতলাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। শিল্পীরাও মুক্ত ক্যানভাসে ছবি এঁকে প্রতীকী প্রতিবাদ জানান। অনুষ্ঠানে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, আলোকচিত্রী শহিদুল আলম, শিল্পী কাজী কৃষ্ণকলিসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বিষয় : প্রতিবাদ নারায়ণগঞ্জ সমাবেশ ত্বকী হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ত্বকী হত্যার ১৩ বছরেও বিচার না হওয়ায় রাজধানীতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পার হলেও বিচারপ্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় ‘ত্বকী সমাবেশ’ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা, গান, নাটক, পেইন্টিং ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন, ঈদ সামনে, জমে উঠছে রাজধানীর বড় পশুর হাট

সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, ত্বকী হত্যাকাণ্ডের দীর্ঘ বিচারহীনতা দেশের বিচারব্যবস্থা ও নাগরিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তাদের মতে, সময়মতো বিচার হলে অনেক সহিংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো। আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা বলেন, ত্বকী হত্যার বিচার দাবিতে দীর্ঘ ১৩ বছর ধরে আন্দোলন চললেও তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়া উদ্বেগজনক।

আরও পড়ুন, ‘দেড় মাসেও বিচার নেই’, রামিসার বাড়িতে নিশাতের বাবার কান্না

শিল্পী অরূপ রাহী বলেন, অতীতের অনেক সহিংস ঘটনার মতো ত্বকী হত্যার বিচারও দীর্ঘসূত্রতায় আটকে আছে। তিনি দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, বিচারহীনতা মানুষের আইনের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে এবং সমাজে ন্যায়বিচারের সংস্কৃতি দুর্বল করছে। মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান বলেন, দীর্ঘ সময় লাগলেও ন্যায়বিচারের দাবি থেকে সরে আসা যাবে না, আন্দোলন অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন, ঢাকার উন্মুক্ত স্থান রক্ষায় কঠোর পদক্ষেপ চায় আইপিডি

সমাবেশের সূচনা হয় সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর পরিবেশনার মাধ্যমে। এতে উদীচী শিল্পীগোষ্ঠী, নাট্যদল বটতলাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। শিল্পীরাও মুক্ত ক্যানভাসে ছবি এঁকে প্রতীকী প্রতিবাদ জানান। অনুষ্ঠানে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, আলোকচিত্রী শহিদুল আলম, শিল্পী কাজী কৃষ্ণকলিসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত