রাজধানীর হাতিরঝিলের একাংশের পানি দুই সপ্তাহের বেশি সময় ধরে গোলাপি রং ধারণ করেছে। পানির এমন অস্বাভাবিক রং নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। এর কারণ অনুসন্ধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের সহযোগিতা নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। হাতিরঝিলের এফডিসি, মধুবাগ সেতু ও পুলিশ প্লাজা এলাকার পানিতে গোলাপি আভা দেখা গেছে। ওয়াটার ট্যাক্সিতে চলাচলকারী যাত্রীরাও বিষয়টি লক্ষ্য করেছেন। তবে কী কারণে পানির রং বদলেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম বলেন, হঠাৎ পানির রং কেন পরিবর্তিত হয়েছে, তার কারণ তাঁরা খুঁজে পাচ্ছেন না। রহস্য উদ্ঘাটনে বুয়েটের সহযোগিতা নেওয়া হচ্ছে। বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন জানান, গত ৩ নভেম্বর গবেষক দল হাতিরঝিলের বিভিন্ন স্থান ও গভীরতা থেকে পানির নমুনা সংগ্রহ করে। প্রাথমিক পরীক্ষায় পানির গুণগত মান প্রায় সব সূচকেই খারাপ পাওয়া গেছে।
আরও পড়ুন,পল্লবী ও মহাখালীতে দুই যাত্রীবাহী বাসে আগুন, আটক ১
পানির গোলাপি রঙের পেছনে তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি সন্দেহ করছেন গবেষকেরা। অধ্যাপক আয়শা শারমিন বলেন, হাতিরঝিলে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য পড়ায় পানিতে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ বেশি পাওয়া গেছে। বিজ্ঞানের ভাষায় এ অবস্থাকে ইউট্রোফিকেশন বলা হয়। পানির দুর্গন্ধ কমাতে চুন প্রয়োগের কারণে অম্ল-ক্ষারের ভারসাম্যেও পরিবর্তন এসেছে। গবেষকদের ধারণা, এ পরিবেশে পার্পল সালফার ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে। এসব ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করে পানির রং গোলাপি করতে পারে। এ ছাড়া সায়ানোব্যাকটেরিয়ার উপস্থিতিও থাকতে পারে। তবে কোন ব্যাকটেরিয়ার কারণে পানির রং পরিবর্তিত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। চলতি মাসের শেষ দিকে গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে জমা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অধ্যাপক আয়শা শারমিন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬