দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাসের ধাক্কায় নিহত শিক্ষিকা সড়ক অবরোধে শিক্ষার্থীরা

বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী রেহানা বেগম নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দ্বারিকা-শিকারপুর ব্রিজের ঢালে পশ্চিম রাকুদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রেহানা বেগমের বয়স ৪৫ বছর। তিনি একই মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দিনের স্ত্রী।স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রেহানা বেগম মহাসড়ক পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির আহনাফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়।এতে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান রেহানা বেগম। পরে মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

আরও  পড়ুন, এক কিলোমিটার রাস্তা পেরোতে দুই ঘণ্টা চরম দুর্ভোগে মানুষ

রেহানা বেগমের মৃত্যুর খবর মাদ্রাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।শিক্ষার্থীদের দাবি ছিল দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করা।অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।পরে পুলিশ লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : শিক্ষার্থী নিহত সড়ক অবরোধ দ্রুতগতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাসের ধাক্কায় নিহত শিক্ষিকা সড়ক অবরোধে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x