শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজধানীর মিরপুর এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা।মিরপুর-১০ গোল চত্বরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।এর আগেও বৃহস্পতিবার সন্ধ্যার পর একই দাবিতে মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় ওই রুটে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল।আরও পড়ুন , ঈদ সামনে, জমে উঠছে রাজধানীর বড় পশুর হাটবিক্ষোভের মধ্যেই গতকাল রাতেই ভিকটিম রামিসার পরিবারের সঙ্গে দেখা করেন সরকার ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। এ সময় তারা শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।এদিকে ঘটনার পরপরই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।নিহত শিশুটির মরদেহ গত মঙ্গলবার মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।আরও পড়ুন , লালবাগে রাফি হত্যা: ‘বাবুর্চি ইমন’ গ্রেফতার, উদ্ধার ৯ রাউন্ড গুলি