দৈনিক সংবাদ দিগন্ত

সার নিয়ে উত্তপ্ত কয়েক জেলা কৃষকের সড়ক অবরোধ

সারের সংকট ও পাচার নিয়ে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে উত্তেজনা। কোথাও সারের দাবিতে কৃষকরা মহাসড়ক অবরোধ করেছেন। আবার কোথাও পাচারের সময় জব্দ হয়েছে সরকারি বরাদ্দের সার। অভিযানে জরিমানাও করা হয়েছে কয়েকজন ব্যবসায়ীকে।জামালপুরে ২১৬ দিন পর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ শুরু হলেও উৎপাদনে ফিরতে আরও অন্তত ১৫ দিন সময় লাগবে। কারখানাটিতে প্রতিদিন প্রায় এক হাজার ৭০০ টন দানাদার ইউরিয়া উৎপাদন হয়।এদিকে কুড়িগ্রামে সারের দাবিতে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেন কৃষকরা। সার বিতরণে বিলম্বের অভিযোগে ভোগডাঙ্গা ইউনিয়নের একটি ডিলার পয়েন্টে এ বিক্ষোভ হয়। পরে কৃষি কর্মকর্তা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

আরও  পড়ুন, দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা

অন্যদিকে ঘোগাদহ ইউনিয়নে সার না পাওয়ার অভিযোগে ডিলার ও ম্যানেজারকে ধাওয়া দেওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।জয়পুরহাটে নওগাঁয় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সার পরে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।শেরপুরের শ্রীবরদীতে কুড়িগ্রামের রৌমারীতে পাচারের সময় ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ক্যাশমেমোবিহীন সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।আর নেত্রকোনার বারহাট্টায় সারের সংকট ও বেশি দামে বিক্রির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দোকানের সাইনবোর্ড সরিয়ে ফেলেন এক ব্যবসায়ী। পরে ওই দোকানসহ তিন সার ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিষয় : কৃষক সড়ক অবরোধ সার নিয়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সার নিয়ে উত্তপ্ত কয়েক জেলা কৃষকের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x