দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ছাত্রদলের ৪৫ কমিটি ঘোষণায় তীব্র ক্ষোভ, রাঙামাটিতে সংঘর্ষ সড়ক অবরোধ ও ১৪৪ ধারা জারি

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে নতুন করে ৪৫টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলশনিবার মধ্যরাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি প্রকাশ করা হয়।তবে ঘোষণার পরপরই কমিটিতে স্থান না পাওয়া পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।রোববার থেকেই বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ঝাড়ু মিছিল শুরু হয়। পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত হয় রাঙামাটিতে। সেখানে দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন এবং এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুন , রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ২ ট্রাক

বান্দরবানে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। নোয়াখালীতে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ‘পকেট কমিটি’ অভিযোগ তুলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে অন্তত ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।কিশোরগঞ্জেও নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পদবঞ্চিতদের অভিযোগ—দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিষয় : সড়ক অবরোধ তীব্র ক্ষোভ রাঙামাটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

ছাত্রদলের ৪৫ কমিটি ঘোষণায় তীব্র ক্ষোভ, রাঙামাটিতে সংঘর্ষ সড়ক অবরোধ ও ১৪৪ ধারা জারি

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে নতুন করে ৪৫টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলশনিবার মধ্যরাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি প্রকাশ করা হয়।তবে ঘোষণার পরপরই কমিটিতে স্থান না পাওয়া পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।রোববার থেকেই বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ঝাড়ু মিছিল শুরু হয়। পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত হয় রাঙামাটিতে। সেখানে দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন এবং এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুন , রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ২ ট্রাক

বান্দরবানে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। নোয়াখালীতে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ‘পকেট কমিটি’ অভিযোগ তুলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে অন্তত ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।কিশোরগঞ্জেও নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পদবঞ্চিতদের অভিযোগ—দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত