দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ২ ট্রাক

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত জনতার আগুনে পুড়ল ২ ট্রাক

রাজশাহীর পুঠিয়া উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকা–এ এ ঘটনা ঘটে।নিহত আক্কাস আলী স্থানীয়ভাবে একটি টেইলার্স দোকানে দর্জির কাজ করতেন।প্রত্যক্ষদর্শীদের মতে, মহাসড়ক পারাপারের সময় একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন , সিরাজগঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় একটি ট্রাকে আগুন দেওয়া হয় এবং আরও একটি ট্রাকেও অগ্নিসংযোগ করা হয়।পরে খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর এবং একজন সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : দুর্ঘটনা সড়ক ট্রাকে আগুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ২ ট্রাক

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

রাজশাহীর পুঠিয়া উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকা–এ এ ঘটনা ঘটে।নিহত আক্কাস আলী স্থানীয়ভাবে একটি টেইলার্স দোকানে দর্জির কাজ করতেন।প্রত্যক্ষদর্শীদের মতে, মহাসড়ক পারাপারের সময় একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন , সিরাজগঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় একটি ট্রাকে আগুন দেওয়া হয় এবং আরও একটি ট্রাকেও অগ্নিসংযোগ করা হয়।পরে খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর এবং একজন সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত