দৈনিক সংবাদ দিগন্ত

মান্দারী বাজারে সড়কের পাশে উল্টে গেল ফ্রেশ সিমেন্টবোঝাই লরি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফ্রেশ সিমেন্টবোঝাই একটি লরি সড়কের পাশে উল্টে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় লরিটি মান্দারী বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আরও পড়ুন, ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুক্রবারপ্রত্যক্ষদর্শীদের ধারণা, ফোর লেন সড়ক নির্মাণকাজ চলমান থাকায় রাস্তার একপাশে প্রায় এক ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। ওই অংশের পাশেই উঁচু সড়ক থাকায় লরিটির একটি চাকা খাদে পড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে লরিটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, ফোর লেন প্রকল্পের নির্মাণকাজ চলাকালে ঝুঁকিপূর্ণ অংশগুলোতে পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত না করায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। তারা নির্মাণাধীন সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত সতর্কতামূলক চিহ্ন স্থাপনের দাবি জানিয়েছেন।

মান্দারী বাজারে সড়কের পাশে উল্টে গেল ফ্রেশ সিমেন্টবোঝাই লরি