ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় নামে ২৭ বছর বয়সী এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদ নামে আরও একজন। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, সকাল ৬টা ২১ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে—ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালক হৃদয়কে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর, আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন এবং প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেলের অপর আরোহী সাজ্জাদ। তিনি সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
আরও পড়ুন, স্বজনের হাতেই স্বজন খুন, বাড়ছে পারিবারিক হত্যাকাণ্ড
স্বজনদের জন্য হৃদয়ের দেশে ফেরাটা ছিল আনন্দের। কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু মাওয়া ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেই প্রত্যাবর্তন আর হলো না। এক কন্যাসন্তানের বাবা হৃদয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।নিহতের মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে।ছুটিতে দেশে এসে কয়েক দিনের মধ্যেই সৌদি আরবে ফেরার কথা ছিল হৃদয়ের। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবন। একটি দুর্ঘটনায় স্বজন হারানোর পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছে তাঁর পরিবার।
বিষয় : দুর্ঘটনা নিহত সৌদি প্রবাসী

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন