রাজধানীর শেরেবাংলানগর থানার আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত জিসান (৪) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। (৩০ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।নিহত শিশুর বাবা আলী আকবর জানান, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে বাসার পাশে বিজ্ঞান জাদুঘরের সামনে জিসান খেলাধুলা করছিল। একপর্যায়ে আইল্যান্ড থেকে সড়কে নামার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন, আইসিটি তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক গ্রেপ্তার
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হলেও পরে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলানগর থানাকে জানানো হয়েছে।নিহত জিসান ভোলা জেলার লালমোহন উপজেলার ব্যবসায়ী আলী আকবরের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। দুর্ঘটনায় শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয় : দুর্ঘটনা ট্রাকের ধাক্কা প্রাইভেটকার

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন