কুমিল্লার হোমনায় পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আরও পড়ুন, ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনমঙ্গলবার উপজেলার মাথাভাঙা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে ধাওয়া করে পার্শ্ববর্তী মেঘনা থানার মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করা হয়।আরও পড়ুন, মহেশপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতপুলিশ জানায়, হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাদ্দাম বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে সেটি না থেমে দ্রুত পালানোর চেষ্টা করে।পরে পুলিশ পিছু ধাওয়া করে গাড়িটিকে মানিকারচর এলাকায় আটক করে। তবে এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।আরও পড়ুন, মহেশপুরে ভাতিজার ষড়যন্ত্রে ফুফুর লোনের ৬ লাখ টাকা ছিনতাই, আটক ৩পরে গাড়িটি তল্লাশি করে পেছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা এবং প্রাইভেটকারটির মূল্য প্রায় ২০ লাখ টাকা। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, মাদক ও গাড়ি থানায় জব্দ রয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।তিনি আরও জানান, পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।