দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

কুমিল্লার হোমনায় পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। 

আরও পড়ুন, ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার উপজেলার মাথাভাঙা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে ধাওয়া করে পার্শ্ববর্তী মেঘনা থানার মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করা হয়।

আরও পড়ুন, মহেশপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পুলিশ জানায়, হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাদ্দাম বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে সেটি না থেমে দ্রুত পালানোর চেষ্টা করে।পরে পুলিশ পিছু ধাওয়া করে গাড়িটিকে মানিকারচর এলাকায় আটক করে। তবে এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন, মহেশপুরে ভাতিজার ষড়যন্ত্রে ফুফুর লোনের ৬ লাখ টাকা ছিনতাই, আটক ৩

পরে গাড়িটি তল্লাশি করে পেছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা এবং প্রাইভেটকারটির মূল্য প্রায় ২০ লাখ টাকা। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, মাদক ও গাড়ি থানায় জব্দ রয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।তিনি আরও জানান, পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : গাঁজা প্রাইভেটকার হোমনা চালক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

কুমিল্লার হোমনায় পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। 

আরও পড়ুন, ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার উপজেলার মাথাভাঙা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে ধাওয়া করে পার্শ্ববর্তী মেঘনা থানার মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করা হয়।

আরও পড়ুন, মহেশপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পুলিশ জানায়, হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাদ্দাম বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে সেটি না থেমে দ্রুত পালানোর চেষ্টা করে।পরে পুলিশ পিছু ধাওয়া করে গাড়িটিকে মানিকারচর এলাকায় আটক করে। তবে এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন, মহেশপুরে ভাতিজার ষড়যন্ত্রে ফুফুর লোনের ৬ লাখ টাকা ছিনতাই, আটক ৩

পরে গাড়িটি তল্লাশি করে পেছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা এবং প্রাইভেটকারটির মূল্য প্রায় ২০ লাখ টাকা। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, মাদক ও গাড়ি থানায় জব্দ রয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।তিনি আরও জানান, পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত