ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গাছের চারাভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি একটি পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।সোমবার ভোরের দিকে ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গাছের চারাভর্তি একটি ট্রাকের চাকা হঠাৎ পাংচার হয়ে গেলে সেটি সড়কে দাঁড়িয়ে পড়ে। এ সময় দ্রুতগতির মাছভর্তি একটি পিকআপ পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।আরও পড়ুন , মাদারীপুরে রহস্যজনক মৃত্যু শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধারধাক্কার ফলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক শামীম (৩০) নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হেলপার (১৮) নামের আরও একজনের মৃত্যু হয়।নিহত শামীম যশোরের কোতোয়ালি থানার চাঁচড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।আরও পড়ুন , ভালুকায় উচ্ছেদ অভিযানে ইউএনওকে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা