দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ মার্চ ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক

রাজধানীর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত নাজমুল হকের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি রাজধানীর উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাসায় বসবাস করতেন।

আরো পড়ুন , আজকের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি

পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।নাজমুলের ভগ্নিপতি আশরাফ উদ্দিন জানান, রাতে গ্রিন রোডে বোনের বাসা থেকে মোটরসাইকেলে করে উত্তরখানের বাসায় ফিরছিলেন নাজমুল। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিষয় : নিহত ট্রাকের ধাক্কা চালক নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত নাজমুল হকের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি রাজধানীর উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাসায় বসবাস করতেন।

আরো পড়ুন , আজকের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি

পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।নাজমুলের ভগ্নিপতি আশরাফ উদ্দিন জানান, রাতে গ্রিন রোডে বোনের বাসা থেকে মোটরসাইকেলে করে উত্তরখানের বাসায় ফিরছিলেন নাজমুল। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত