দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল। প্রাপ্ত তথ্যমতে, বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে প্রায় এক হাজার থেকে দেড় হাজার পোশাকশ্রমিক উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়ক দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে শ্রমিকেরা পিছু হটেন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম সংবাদমাধ্যম মানবজমিনকে জানান, বিপুলসংখ্যক পোশাকশ্রমিক লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করে।

আরও  পড়ুন, উত্তরায় কিশোর গ্যাংয়ের বিস্তার, মাদক ও দখলদারির অভিযোগে উদ্বেগ

 তবে শ্রমিকেরা পুলিশের কথা শোনেননি বলে তিনি দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় বলে জানান উপকমিশনার। তাঁর ভাষ্য, শ্রমিকদের ওপর লাঠিচার্জ করা হয়নি; তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেওয়া হয়েছে। রেজাউল করিম আরও জানান, শ্রমিকদের হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের একজনের হাত ভেঙে গেছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া পুলিশের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, বর্তমানে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে শ্রমিকদের দাবিদাওয়া, আহত ব্যক্তিদের সর্বশেষ অবস্থা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয় : বেতন বৃদ্ধি শ্রমিকদের বিক্ষোভ পাল্টাধাওয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x