দৈনিক সংবাদ দিগন্ত

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ, পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে।

আরও  পড়ুন, নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে এনবিআরের তিন কর্মচারীসহ সাতজন গ্রেপ্তার

  শিশুদের চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেন সরকারপ্রধান।এ সময় হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।হাসপাতালের মতো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ধূমপান শুধু পরিবেশের পরিচ্ছন্নতাই ব্যাহত করে না, রোগী ও স্বজনদের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশুদের চিকিৎসাকেন্দ্রে ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষয় : ধূমপান শিশু হাসপাতাল সাময়িক বরখাস্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x