দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে হবে ১৫ নভেম্বরের মধ্যে

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।সম্প্রতি বিআরটিএর সদর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে সরকারি ডিজিটাল নম্বরপ্লেট প্রদর্শনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখতে হবে। এ বিধান বাস্তবায়নের অংশ হিসেবে সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার শ্রেণির মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। 

আরও  পড়ুন, দুর্গাপূজার নিরাপত্তায় রাজধানীতে ২১০০ পুলিশ সদস্য মোতায়েন

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।নম্বরপ্লেট তৈরির উপকরণ ও রঙের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে সংস্থাটি। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে। এতে অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। সাদা অথবা প্রাকৃতিক ধাতব রঙের পটভূমিতে কালো রঙে স্পষ্টভাবে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।বিজ্ঞপ্তিতে নমুনা হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ ফরম্যাট উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে মূল নিবন্ধন নম্বরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদর্শন করতে হবে।বিআরটিএ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহন শনাক্তকরণ এবং নজরদারি জোরদার করার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন করে নির্দেশনা অনুসরণের জন্য সব মোটরসাইকেল মালিককে অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : মোটরসাইকেল ১৫ নভেম্বর নির্ধারিত মাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে হবে ১৫ নভেম্বরের মধ্যে

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x