দৈনিক সংবাদ দিগন্ত

খুলনা-মংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কে ট্রাকের সঙ্গে ভাড়ায়চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।বুধবার সকাল ১০টার দিকে বাগেরহাটের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক আব্দুল কাদের ঘটনাস্থলেই মারা যান। তিনি লকপুর এলাকার বাসিন্দা। আহত আরও দুই যাত্রীকে গুরুতর অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।আরও পড়ুন , ১০ টাকার চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধস্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে মোটরসাইকেলটি খুলনা-মংলা মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে কাটাখালী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আর ও পড়ুন , সৌন্দর্য ফিরছে বরিশালে, উচ্ছেদ অভিযানে বদলে যাচ্ছে বেলস পার্ক ও লেক এলাকা

খুলনা-মংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩