দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিআরটিসি বাসের চাপায় শ্যামনগরে মোটরসাইকেল আরোহী নিহত

শ্যামনগরে মোটরসাইকেল আরোহী নিহত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর '২৬) সকালে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) দ্রুতগতিতে চলার সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া শুভঙ্করকে চাপা দেয়। 

আরও  পড়ুন, গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কাটার পৃথক অভিযোগ

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : মোটরসাইকেল বাসের চাপা আরোহী নিহত বাসের চাপা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিআরটিসি বাসের চাপায় শ্যামনগরে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর '২৬) সকালে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) দ্রুতগতিতে চলার সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া শুভঙ্করকে চাপা দেয়। 

আরও  পড়ুন, গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কাটার পৃথক অভিযোগ

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x