সাভারে ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর একটি বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযানের সুযোগ নিয়ে কৌশল অবলম্বন করে এক আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে । বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা ডিবি (উত্তর) এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন 'ডিপ মেশিন বাড্ডা' এলাকায় অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী
অভিযানকালে ১০০ পিস ইয়াবা (ওজন আনুমানিক ১০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা) এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সাভার মডেল থানার বেদেপাড়া এলাকার মোঃ রায়হান (২০), মোঃ মিরাজুল ইসলাম (২২), মোঃ রাজিব ইসলাম (২৬) ও মোঃ পারভেজ (২৩)। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়েন মোঃ অমিত হাসান মোল্লা (২৪) নামের আরেক আসামী। পুলিশ জানায়, পলাতক আসামী অমিতের পিসি/পিআর পর্যালোচনা করে দেখা গেছে, তাঁর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
বিষয় : গ্রেপ্তার মোটরসাইকেল মাদক ব্যবসায়ী

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন