দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

ফেনীর পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন। এরপর নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রকল্পটি ফেনীর দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার পাশাপাশি সেচব্যবস্থার উন্নয়নে বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে ঢাকা থেকে সড়কপথে ফেনীতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, 

আরও  পড়ুন, মানিকগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো পুনর্বাসনের কাজ করা হবে। প্রকল্পটি ফেনীর পরশুরাম ও ফুলগাজীসহ সংশ্লিষ্ট এলাকার পানি ব্যবস্থাপনা উন্নয়নে ভূমিকা রাখার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তারেক রহমানের প্রথম সফর। দিনব্যাপী সফরে প্রকল্প উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। 

বিষয় : প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ প্রকল্প উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x