দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পল্লবীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ।

ছবি: মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং মজুরি বোর্ডের সভা স্থগিতের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাঁদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে বেশির ভাগ শ্রমিক বাসায় ফিরে যান। তবে কয়েকটি কারখানার শ্রমিক বাসায় না গিয়ে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের দাবি জানান। অবরোধের কারণে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত চলাচলকারী যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবস্থান করছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

বিষয় : সড়ক পোশাক পল্লবীতে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পল্লবীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং মজুরি বোর্ডের সভা স্থগিতের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাঁদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে বেশির ভাগ শ্রমিক বাসায় ফিরে যান। তবে কয়েকটি কারখানার শ্রমিক বাসায় না গিয়ে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের দাবি জানান। অবরোধের কারণে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত চলাচলকারী যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবস্থান করছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x