মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সোচ্চার থেকে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন তিনি। মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাষ্ট্রপতি বলেন, আপসহীন সংগ্রামী জীবন এবং সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধের কারণে মওলানা ভাসানী সর্বস্তরের মানুষের হৃদয়ে ‘মজলুম জননেতা’ হিসেবে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। তিনি আরও বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
আরও পড়ুন,পল্লবীতে শিশু রামিসা হত্যা, হাইকোর্টের রায় ঘোষণা শুরু
১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা ভাসানী। পরবর্তীতে ১৯৫৭ সালের ২৫ জুলাই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রপতির বাণীতে উল্লেখ করা হয়, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে মওলানা ভাসানী প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দেশের অধিকার আদায়ের সংগ্রামে এক সাহসী দৃষ্টান্ত হয়ে আছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, মওলানা ভাসানীর জীবনাদর্শ ও কর্ম দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
বিষয় : রাষ্ট্রপতি ইতিহাস মওলানা ভাসানী

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬