রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে এমডি নিয়োগে কোনো বাধা নেই। যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ জানতে চান, কোন যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে এবং সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করবে। হাসনাত বলেন, গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এননট্যাক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা রয়েছে। তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ দেওয়া ব্যাংক পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছে। তাঁর দাবি, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া হবে।হাসনাত আরও বলেন, বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন,যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ
সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পর ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মাঝারি পর্যায়ের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না এমন কোনো নিয়ম নেই। নিয়োগের ক্ষেত্রে একটি প্যানেল রয়েছে। ওই প্যানেলের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়া হয় এবং প্রার্থীদের জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হয়। আমির খসরু বলেন, সরকার ব্যাংকগুলোর দায়িত্বে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দেখতে চায়। শুধু এমডি নয়, পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়নি, ভবিষ্যতেও হবে না। অর্থমন্ত্রী আরও দাবি করেন, ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরছে। ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার আশঙ্কার বিপরীতে বর্তমানে আমানত বাড়ছে এবং ব্যাংক খাত ঘুরে দাঁড়াচ্ছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬