দেশের ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনা বিশ্বে বিরল এবং এ ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। তিনি জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। সোমবার (১৬ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন। ফরহানুল গনি চৌধুরী বলেন, পাচার হওয়া সম্পদ কোন দেশে, কার কাছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে সম্পদগুলো অবৈধ। দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে তিন থেকে পাঁচ বছর লাগতে পারে। তিনি জানান, ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি প্রক্রিয়ায় কাজ শুরু হয়। পরে ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে বাছাই করা ছয়টি ঘটনার মধ্যে তিনটির কাজ অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে। দ্বিতীয় ধাপের ঘটনায় অন্তত ২০০ কোটি টাকার খেলাপি ঋণ, অর্থ বিদেশে সরানোর তথ্য এবং সংশ্লিষ্ট মালিকের বিদেশে অবস্থানের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। ব্যাংকগুলোর নথি পর্যালোচনা করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আইনি পদক্ষেপের ভিত্তি ও মামলার অর্থায়নের সম্ভাবনা যাচাই করবে। বিদেশে সম্পদ শনাক্ত, জব্দ ও আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
আরও পড়ুন, বিদেশি বিনিয়োগ বাড়াতে চীনে কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ
এ জন্য তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ব্যাংকগুলোকে শুরুতে অর্থ দিতে হবে না; সম্পদ উদ্ধার হলে অর্থায়নকারীরা উদ্ধার করা অর্থের একটি অংশ পাবেন। শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি। ফরহানুল গনি চৌধুরী জানান, জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে। বিদেশে থাকা প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ বাংলাদেশের আদালত দিলেও সংশ্লিষ্ট দেশগুলোতে তা এখনো কার্যকর হয়নি। পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলো জব্দাদেশ বহাল রাখতে বাংলাদেশের কাছে আরও তথ্য চেয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের তথ্য ব্রিটিশ কর্তৃপক্ষ প্রকাশ করেছে। এসব সম্পদ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করলেও ৩০ দিন পর একটি অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। সেই অর্থের সন্ধানে কাজ চলছে। টাস্কফোর্সের উপদেষ্টা বলেন, অর্থ পাচারসংক্রান্ত তদন্তের সব তথ্য প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন। এতে সম্পদ উদ্ধারের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিষয় : সতর্ক অর্থ পাচারকারীদের

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬