কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করে। তবে দৈনন্দিন জীবনের কিছু ভুল অভ্যাস, বিশেষ করে রাতের কিছু আচরণ কিডনির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন, হান্টাভাইরাস নিয়ে সতর্ক করল ফ্রান্সস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত পানি পান করা কিডনির জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। এতে রাতে বারবার প্রস্রাবের বেগ হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘নকচুরিয়া’ বলা হয়। বারবার ঘুম ভাঙলে শরীরের বিশ্রাম ব্যাহত হওয়ার পাশাপাশি অতিরিক্ত তরল ফিল্টার করতে গিয়ে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে। এ কারণে ঘুমানোর অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগে পানি পান শেষ করার পরামর্শ দেওয়া হয়।আরও পড়ুন, কেরানীগঞ্জের অসুস্থ শিশু নূর নাহারের পাশে জুবাইদা রহমানএ ছাড়া অনেকেই রাতে প্রস্রাবের বেগ পেলেও অলসতা বা অনীহার কারণে দীর্ঘক্ষণ তা চেপে রাখেন। চিকিৎসকদের মতে, এই অভ্যাস মূত্রথলির ওপর চাপ সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণের সম্ভাবনাও বৃদ্ধি পায়।আরও পড়ুন, প্রস্রাবে জ্বালাপোড়া ও ঘন ঘন টয়লেটে যাওয়াকে অবহেলা নয়, হতে পারে ক্যানসারের লক্ষনবিশেষজ্ঞরা আরও বলছেন, রাতে অতিরিক্ত প্রোটিনসমৃদ্ধ বা ভারী খাবার খাওয়ার অভ্যাসও কিডনির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রোটিন হজমের পর শরীরে ইউরিয়া তৈরি হয়, যা কিডনির মাধ্যমে বের হয়ে যায়। ফলে অতিরিক্ত প্রোটিন গ্রহণ কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তবে চিকিৎসকরা বলছেন, কিডনি সুস্থ রাখতে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, সময়মতো প্রস্রাব করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।