দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

থার্ড-পার্টি মেটাল কার্ড প্রলোভনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে গ্রাহকদের এ সতর্কবার্তা জানানো হয়।

আরও পড়ুন, ‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন সমাজ পরিবর্তনে কাজ করা ছয় ব্যক্তি

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কিছু অননুমোদিত থার্ড-পার্টি প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণ তারিখ ও সিভিভি (CVV) নম্বরসহ সংবেদনশীল তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন, সবজির বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত

বাংলাদেশ ব্যাংক জানায়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের কারণে গ্রাহকের তথ্য ফাঁস, অননুমোদিত লেনদেন এবং আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়, কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির ঘটনা ঘটতে পারে এবং সামগ্রিকভাবে কার্ড ব্যবস্থায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন, ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

এছাড়া গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, কোনো অবস্থাতেই কার্ড সংক্রান্ত তথ্য বা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কারও সঙ্গে শেয়ার না করতে। পাশাপাশি কার্ড সংক্রান্ত যেকোনো সেবা শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বিশ্ববাজারে দরপতন, কমল দেশের স্বর্ণ-রুপার দাম

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো সন্দেহজনক লেনদেন বা প্রতারণার চেষ্টা দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিষয় : সতর্ক বাংলাদেশ ব্যাংক মেটাল কার্ড ডেবিট ও ক্রেডিট কার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

থার্ড-পার্টি মেটাল কার্ড প্রলোভনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে গ্রাহকদের এ সতর্কবার্তা জানানো হয়।

আরও পড়ুন, ‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন সমাজ পরিবর্তনে কাজ করা ছয় ব্যক্তি

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কিছু অননুমোদিত থার্ড-পার্টি প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণ তারিখ ও সিভিভি (CVV) নম্বরসহ সংবেদনশীল তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন, সবজির বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত

বাংলাদেশ ব্যাংক জানায়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের কারণে গ্রাহকের তথ্য ফাঁস, অননুমোদিত লেনদেন এবং আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়, কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির ঘটনা ঘটতে পারে এবং সামগ্রিকভাবে কার্ড ব্যবস্থায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন, ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

এছাড়া গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, কোনো অবস্থাতেই কার্ড সংক্রান্ত তথ্য বা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কারও সঙ্গে শেয়ার না করতে। পাশাপাশি কার্ড সংক্রান্ত যেকোনো সেবা শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বিশ্ববাজারে দরপতন, কমল দেশের স্বর্ণ-রুপার দাম

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো সন্দেহজনক লেনদেন বা প্রতারণার চেষ্টা দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত