দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘অপতথ্য ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা, সতর্ক থাকতে হবে’ : প্রধানমন্ত্রী

ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কেউ কেউ অপতথ্য ও গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়; সবাই বাংলাদেশি।অনুষ্ঠানে ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানীর অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকার আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে সম্মানী দেওয়া হয়।

আরও  পড়ুন, ‘এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে কংসের মতো নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।তিনি বলেন, সমাজবিরোধী কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা।প্রধানমন্ত্রীকে হেঁটে যেতে দেখে পথচারীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে তিনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।জন্মাষ্টমীর এই অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, সহিষ্ণুতা ও জাতীয় ঐক্য বজায় রাখার পাশাপাশি অপতথ্য ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিষয় : সতর্ক অস্থিতিশীলের চেষ্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘অপতথ্য ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা, সতর্ক থাকতে হবে’ : প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কেউ কেউ অপতথ্য ও গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়; সবাই বাংলাদেশি।অনুষ্ঠানে ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানীর অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকার আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে সম্মানী দেওয়া হয়।

আরও  পড়ুন, ‘এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে কংসের মতো নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।তিনি বলেন, সমাজবিরোধী কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা।প্রধানমন্ত্রীকে হেঁটে যেতে দেখে পথচারীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে তিনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।জন্মাষ্টমীর এই অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, সহিষ্ণুতা ও জাতীয় ঐক্য বজায় রাখার পাশাপাশি অপতথ্য ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত