যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। একই সঙ্গে আবেদনকারীদের অতীতের অভিবাসন-সংক্রান্ত তথ্য গোপন না করার পরামর্শ দেওয়া হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস এ আহ্বান জানায়।সতর্কবার্তায় বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকতে পারেন। ফলে সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন করা, ভুল তথ্য দেওয়া কিংবা বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করা আবেদনকারীর জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
আরও পড়ুন , প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
দূতাবাস আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় শতভাগ সত্য তথ্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। কোনো ধরনের তথ্য গোপন না করে প্রশ্নের যথাযথ ও সত্য উত্তর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এ ছাড়া মিথ্যা তথ্য প্রদান বা জাল নথিপত্র উপস্থাপনের কারণে ভিসা আবেদন বাতিল হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। পরিস্থিতি ও প্রযোজ্য আইনের ভিত্তিতে এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ায় সঠিক তথ্য ও বৈধ কাগজপত্র ব্যবহারের পাশাপাশি সাক্ষাৎকারে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন