দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি

এআই জেনারেটেড
এআই জেনারেটেড
ছবি: এআই জেনারেটেড

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের দাবি, ডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সম্ভাব্য তৎপরতা ঠেকাতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান সোমবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ বড় ধরনের নাশকতার মহড়া দিয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে অন্য কোথাও নাশকতার পরিকল্পনা থাকতে পারে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সদস্যসংখ্যা দুই হাজারের বেশি করা হয়েছে। বিজিবির মোতায়েন ছয় প্লাটুন থেকে বাড়িয়ে ১০ প্লাটুন এবং এসআরবির পেট্রল টিম একটি থেকে চারটি করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। 

আরও পড়ুন,বিশাল জনসভার পাশাপাশি ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

তবে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্কতা রয়েছে। ভাঙচুরে জড়িত ব্যক্তি ও বিভিন্ন মামলার আসামিদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রাজধানীর প্রবেশপথ, সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। রাজধানীর সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলেও নিয়মিত এবং আকস্মিক তল্লাশি চলছে। নাশকতার পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও মাঠপর্যায়ের কর্মীদের শনাক্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত, লন্ডন ও অস্ট্রেলিয়া থেকে নাশকতার পরিকল্পনা করছেন। কলকাতার রাজারহাট ও নিউটাউনে দলটির কয়েকজন নেতার গোপন বৈঠকের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে সূত্রটি। ভার্চুয়াল যোগাযোগ, সাজানো ছবি ও কৃত্রিম কণ্ঠে তৈরি ফোনালাপ ছড়িয়ে কর্মীদের সক্রিয় করার অভিযোগও রয়েছে। পুলিশের ধারণা, গোপালগঞ্জের সহিংসতা ১৯ নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে পরীক্ষামূলক তৎপরতা হতে পারে। ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার আকতার হোসেন বলেন, নিষিদ্ধ দলের অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে টহল, তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক নাজমুস সাকিব জানান, গোপালগঞ্জে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সম্ভাব্য অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধে বাহিনী সতর্ক রয়েছে।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x