রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকেরা বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা কমিশন পান বলে উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায়। এ ছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম এবং রোগীদের হয়রানির নানা চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। রোববার (১৫ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বিএইচডব্লিউর ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণায় বলা হয়েছে, রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন। তবে কমিশনের সম্ভাব্য বার্ষিক পরিমাণের হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনের সময় প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি। এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। কোনো কোনো সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজিরও রয়েছে। ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বিএইচডব্লিউর আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন।
আরও পড়ুন,প্রথম ধাপে ১৩১ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন
প্রকাশনা অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকির সমন্বয়হীনতা স্বাস্থ্য খাতে দুর্নীতির অন্যতম কারণ। শুধু আইন প্রয়োগ করে এ সমস্যা দূর করা সম্ভব নয়; সততা ও নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করতে হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে। আর্থিক অনিয়ম ও দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ গোষ্ঠীর স্বার্থে নীতি প্রভাবিত করাও দুর্নীতির অংশ। প্রতিবেদনে সরকারি হাসপাতালে দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য করা, শয্যা বরাদ্দ ও ছাড়পত্রের বিনিময়ে অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানোর অভিযোগও তুলে ধরা হয়েছে। এক বৃদ্ধ রোগীর অস্ত্রোপচারের তারিখ নির্ধারণের আশ্বাস দিয়ে এক ওয়ার্ডবয়ের পাঁচ হাজার টাকা নেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে চিকিৎসকদের কমিশন গ্রহণ নিষিদ্ধ, নিয়োগ-বদলি-পদোন্নতিতে ডিজিটাল ব্যবস্থা, সরকারি কেনাকাটার তথ্য প্রকাশ এবং নিয়ন্ত্রক সংস্থায় রোগীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ।
বিষয় : কমিশন বাণিজ্যে চিকিৎসকদের

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬