ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় সাঈদ খোকনের চেহারা ও পোশাকে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। মুখে লম্বা দাড়ি-গোঁফ এবং ভিন্নধর্মী পোশাকের কারণে প্রথম দেখায় তাঁকে চেনা কঠিন ছিল। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসআরবি সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন,রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার দণ্ড বহাল
এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে। সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতাসহ একাধিক মামলা চলমান রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তাঁর বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালতের এক আদেশে সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। উল্লেখ্য, সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬