দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বান্দরবানে অবৈধ ইটভাটা নিয়ে প্রশাসনের হুঁশিয়ারি

বান্দরবানে অবৈধ ইটভাটা
বান্দরবানে অবৈধ ইটভাটা
ছবি: বান্দরবানে অবৈধ ইটভাটা

লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মাত্র তিনটি ওয়ার্ডে ৩০টি অবৈধ ইটভাটায় নতুন মৌসুমে ইট তৈরির প্রস্তুতি চলছে। ইট তৈরির মাটি সংগ্রহে কাটা হচ্ছে পাহাড় ও টিলা। জ্বালানি কাঠের জন্য উজাড় হচ্ছে প্রাকৃতিক বনাঞ্চল। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি পানির উৎস ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে।বান্দরবানের সাতটি উপজেলায় ৭৩টি ইটভাটার একটিও বৈধ নয়। তার মধ্যে  লামা উপজেলার ফাইতং ইউনিয়নেই রয়েছে বৈধ ৩০ টি ইটভাটা । প্রতিটি ইটভাটায় এক রাউন্ডে প্রায় আট লাখ ইট পোড়াতে ৬৫০ মণ জ্বালানি কাঠ প্রয়োজন হয়। ১০ রাউন্ডে একটি ভাটায় প্রায় ৬ হাজার ৫০০ মণ কাঠ পোড়ানো হয়। ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মুক্তার আহমদ বলেন, ‘প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে। অনুমতিপত্র না থাকলেও ইতিমধ্যে এলাকার ৩০টি ইটভাটার মধ্যে ২৬টিতে আগামী এক সপ্তাহের মধ্যে চুল্লি জ্বালানো হবে। ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর আসবে, সাংবাদিকেরা লিখবেন ইটভাটাও চলবে। এভাবে অতীতেও চলেছে, এখনো চলবে।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইটভাটার জন্য পাহাড় কেটে মাটি সংগ্রহ এবং বনাঞ্চল উজাড় করা হচ্ছে। 

আরও পড়ুন,বন কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে সরকারি জমি দখলের অভিযোগ

শিবাতলিপাড়ার কারবারি উহা মারমা বলেন, ইটভাটার চুল্লি জ্বালানো হলে ধোঁয়ায় পাড়া ও বিদ্যালয় প্রাঙ্গণ আচ্ছন্ন হয়ে যায়। গাড়ি চলাচল ও যন্ত্রপাতির শব্দে শিশুদের পড়াশোনাও ব্যাহত হয়। ইটভাটার ব্যবস্থাপক রহিম উল্লাহ বলেন, পাড়াবাসীর কাছ থেকে জমি লিজ নিয়ে ইটভাটা করা হয়েছে। এ বছর লিজের মেয়াদ শেষ হবে। পাড়াবাসী না চাইলে লিজ নবায়ন করা হবে না। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও ইটভাটা চালু থাকে। গত সেপ্টেম্বরেও ফাইতং, থানচি ও নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এরপরও ইটভাটার কার্যক্রম চলছে। জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইটভাটা চালুর বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। কেউ ইটভাটা চালু করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ইটভাটা বন্ধ ও উচ্ছেদ অভিযানে ভারী যন্ত্রপাতি ও লোকবলসহ প্রয়োজনীয় আয়োজনের জন্য যথেষ্ট ব্যয় হয়।

বিষয় : প্রশাসন অবৈধ ইটভাটা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বান্দরবানে অবৈধ ইটভাটা নিয়ে প্রশাসনের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x