বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে হেফাজতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর আমবাগান এলাকার নিজ বাসা থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিষয় যাচাই-বাছাইয়ের জন্য শফিকুল ইসলাম দেলোয়ারকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘নিশ্চিত কিছু পাওয়া গেলে পরবর্তীতে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন।’

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬