গাজীপুরে গার্মেন্টস শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের খোঁজখবর নিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। সোমবার (১৬ নভেম্বর) তিনি গাজীপুর চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সার্বিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন, মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
পরিদর্শনকালে জিএমপি কমিশনার দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। এদিকে, গাজীপুরের শিল্পাঞ্চলসহ মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিএমপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, নজরদারি ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিষয় : পরিদর্শন জিএমপি কমিশনার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬