দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ড বিলুপ্তির লক্ষ্যে জাতিসংঘে নতুন প্রস্তাব

জাতিসংঘে নতুন প্রস্তাব
জাতিসংঘে নতুন প্রস্তাব
ছবি: জাতিসংঘে নতুন প্রস্তাব

মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। মানবাধিকার রক্ষার অঙ্গীকার এবং দেশের প্রচলিত আইনে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকা এই দুই বিষয় বিবেচনায় নিয়ে এমন অবস্থান নিয়েছে ঢাকা।শুক্রবার ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে মেক্সিকো। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে সমর্থন জানায় ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দেয় ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত থাকে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশ প্রতিবছরই এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিত। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অবস্থানে পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন,মওলানা ভাসানীর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

ওই কর্মকর্তা বলেন, মানবাধিকার রক্ষার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ এখন ভোটদানে বিরত থাকছে। তবে দেশের প্রচলিত আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকায় প্রস্তাবের পক্ষে সরাসরি ভোট দেয়নি বাংলাদেশ।এদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইরাক, মিসর, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান ও কাতার।বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর যুক্তি, মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিধান নির্ধারণ প্রতিটি রাষ্ট্রের নিজস্ব সার্বভৌম অধিকার। এ বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রস্তাব দেশের আইন ও বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ করতে পারে।গৃহীত প্রস্তাবে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য পর্যায়ক্রমে মৃত্যুদণ্ড পুরোপুরি বিলুপ্ত করা।এ ছাড়া যেসব দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এই শাস্তি চালু না করার আহ্বান জানানো হয়েছে। অপরাধ সংঘটনের সময় বয়স ১৮ বছরের কম ছিল এমন ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।প্রস্তাবে ২০২৫ সালে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিষয় : জাতিসংঘ মৃত্যুদণ্ড বিলুপ্ত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ড বিলুপ্তির লক্ষ্যে জাতিসংঘে নতুন প্রস্তাব

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x