দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

দেশের অন্তত ১০ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও  পড়ুন , আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালের সক্রিয় আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই খোলা স্থানে অবস্থান, নৌপথে চলাচল এবং বজ্রপাতের সময় নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

বিষয় : সতর্ক ঝড়-বৃষ্টি দমকা হাওয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

দেশের অন্তত ১০ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও  পড়ুন , আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালের সক্রিয় আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই খোলা স্থানে অবস্থান, নৌপথে চলাচল এবং বজ্রপাতের সময় নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত