দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার দিনব্যাপী সফরে মৌলভীবাজার যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরের মূল আকর্ষণ হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং উপকারভোগী পরিবারের মধ্যে কার্ড হস্তান্তর।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন।দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এ পর্যায়ে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

আরও পড়ুন , সরাসরি পরীক্ষায় এএসআই নিয়োগ, পুলিশে নতুন নিয়ম

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।দিনের শেষভাগে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে যাবেন। সেখানে বিশ্রাম শেষে একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসন, স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

বিষয় : সফর মৌলভীবাজার প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার দিনব্যাপী সফরে মৌলভীবাজার যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরের মূল আকর্ষণ হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং উপকারভোগী পরিবারের মধ্যে কার্ড হস্তান্তর।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন।দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এ পর্যায়ে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

আরও পড়ুন , সরাসরি পরীক্ষায় এএসআই নিয়োগ, পুলিশে নতুন নিয়ম

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।দিনের শেষভাগে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে যাবেন। সেখানে বিশ্রাম শেষে একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসন, স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত