দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সরাসরি পরীক্ষায় এএসআই নিয়োগ, পুলিশে নতুন নিয়ম

পুলিশে নতুন নিয়ম

বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো সহকারী উপপরিদর্শক বা এএসআই (নিরস্ত্র) পদে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন এই পদে সরাসরি নিয়োগের সুযোগ ছিল না; মূলত কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমেই এ পদ পূরণ করা হতো।নতুন এই সিদ্ধান্তে পুলিশের নিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। এখন থেকে সাধারণ চাকরিপ্রার্থীরাও সরাসরি পরীক্ষার মাধ্যমে এএসআই পদে আবেদন করতে পারছেন।পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় মোট বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত, যা ১৪তম গ্রেডভুক্ত। নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী ভাতা পাবেন।এই নিয়োগে মোট ৬৪ জেলায় ২ হাজার 

আরো পড়ুন , বনানীর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মীর ৩ দিনের রিমান্ড

জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ ঢাকা জেলায় ১৬৭টি। এরপর চট্টগ্রামে ১০৬টি, কুমিল্লায় ৭৫টি, ময়মনসিংহে ৭১টি এবং সিলেটে ৪৮টি পদ রয়েছে। সবচেয়ে কম পদ রয়েছে বান্দরবানে, মাত্র ৫টি।নিয়োগে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। কোটা ব্যবস্থার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা।পুলিশ সদর দপ্তর বলছে, অপরাধের ধরন পরিবর্তন এবং মাঠপর্যায়ের তদন্ত ও প্রশাসনিক কাজে দক্ষ জনবল যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অন্যদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে এএসআই পদে যাওয়ার যে সুযোগ ছিল, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পদোন্নতির প্রচলিত ব্যবস্থা বহাল থাকবে এবং নতুন এই সরাসরি নিয়োগ ব্যবস্থা দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয় ঘটাবে।

বিষয় : বাংলাদেশ পুলিশের সরাসরি নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৭ জুন ২০২৬

সরাসরি পরীক্ষায় এএসআই নিয়োগ, পুলিশে নতুন নিয়ম

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো সহকারী উপপরিদর্শক বা এএসআই (নিরস্ত্র) পদে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন এই পদে সরাসরি নিয়োগের সুযোগ ছিল না; মূলত কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমেই এ পদ পূরণ করা হতো।নতুন এই সিদ্ধান্তে পুলিশের নিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। এখন থেকে সাধারণ চাকরিপ্রার্থীরাও সরাসরি পরীক্ষার মাধ্যমে এএসআই পদে আবেদন করতে পারছেন।পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় মোট বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত, যা ১৪তম গ্রেডভুক্ত। নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী ভাতা পাবেন।এই নিয়োগে মোট ৬৪ জেলায় ২ হাজার 

আরো পড়ুন , বনানীর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মীর ৩ দিনের রিমান্ড

জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ ঢাকা জেলায় ১৬৭টি। এরপর চট্টগ্রামে ১০৬টি, কুমিল্লায় ৭৫টি, ময়মনসিংহে ৭১টি এবং সিলেটে ৪৮টি পদ রয়েছে। সবচেয়ে কম পদ রয়েছে বান্দরবানে, মাত্র ৫টি।নিয়োগে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। কোটা ব্যবস্থার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা।পুলিশ সদর দপ্তর বলছে, অপরাধের ধরন পরিবর্তন এবং মাঠপর্যায়ের তদন্ত ও প্রশাসনিক কাজে দক্ষ জনবল যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অন্যদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে এএসআই পদে যাওয়ার যে সুযোগ ছিল, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পদোন্নতির প্রচলিত ব্যবস্থা বহাল থাকবে এবং নতুন এই সরাসরি নিয়োগ ব্যবস্থা দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয় ঘটাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত