রাজধানীর বনানী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর মধ্যে ১৩ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। অপর একজন কিশোর হওয়ায় তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার আসামিদের ঢাকার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন—মোতাহের হোসেন শুভ, মারুফুল ইসলাম, তানভীর আহম্মেদ সানী, ওয়ালিউল্লাহ ফারুক আদর, সামির চৌধুরী ওরফে লিয়ন, ইমন আলী খান, ইয়াছিন আরাফাত আবির,
আরও পড়ুন , ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু
সিফাত রহমান, ইয়াসিন আরাফাত নিহাদ, নাজমুল সরকার, আবির হোসেন, তৌকির তারেক আয়াজ এবং হাবিবুর রহমান।মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ মে ভোরে আসামিরা বনানী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বেআইনিভাবে জড়ো হন এবং সরকারবিরোধী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তদন্ত সূত্র জানায়, ঘটনাস্থল থেকে লিফলেট, পোস্টার, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি তদন্ত কর্মকর্তার।এদিকে মামলার তদন্তে অর্থায়ন, পরিকল্পনাকারী ও পলাতক আসামিদের শনাক্ত করতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।
বিষয় : ছাত্রলীগ রিমান্ড সন্ত্রাসবিরোধী ছাত্রলীগ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন