দৈনিক সংবাদ দিগন্ত

সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ২

সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।পুলিশের অভিযোগ, গত ২২ জুলাই সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে কয়েকজন জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যান।আরও  পড়ুন, স্বচ্ছতা ও গতিশীল সেবায় মিঠাপুকুর উপজেলা ভূমি অফিসে বাড়ছে মানুষের আস্থামামলার এজাহারে বলা হয়েছে, তদন্তে অভিযুক্তদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তথ্য পাওয়া গেছে।মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।এ ঘটনায় মাসুদ মিয়া ও রাহুল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ২